×

রাজশাহী

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব, রাজশাহীতে এনসিপির প্রতিবাদ

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব, রাজশাহীতে এনসিপির প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ

রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব এবং রাজশাহী বিভাগের বিভিন্ন আঞ্চলিক দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখা।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব মো. আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, কেন্দ্রীয় নারী শক্তির সহ-সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, পবা উপজেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আহসান উল্লাহ সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব শিহাব শাহরিয়ার, রাজপাড়া থানা এনসিপির নেত্রী বিলকিস আক্তার এবং চন্দ্রিমা থানা এনসিপির আহ্বায়ক তাহাজ্জত হোসেন।

বক্তব্যে মোবাশ্বের আলী বলেন, নেসকোর প্রধান কার্যালয়সহ রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক দপ্তর বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এ অঞ্চলের মানুষের প্রতি দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণেরই ধারাবাহিকতা। প্রশাসনিক ও সেবামূলক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগ এ অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাজশাহীর মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার আন্দোলনের সূচনা হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে যদি নেসকোর প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক প্রতিষ্ঠান স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, রাজশাহীর সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর একের পর এক অন্য জেলায় স্থানান্তরের প্রবণতা এ অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে এ ধরনের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। মানববন্ধনে এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তি ও ছাত্রশক্তিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App