×

রাজশাহী

অ্যাম্বুলেন্স, ভ্যান ও ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

অ্যাম্বুলেন্স, ভ্যান ও ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারি চালিত অটো ভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ারুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানায়,ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুল ইসলাম সহ কয়েকজন শ্রমিক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে জমিতে ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। পথে ভোর সাড়ে ৪টার দিকে অটোভ্যানটি নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলে ইয়ারুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার সহ আহত বাবু হোসেন ও সাজদার রহমানকে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App