×

রমজান

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

ছবি : সংগৃহীত

আগামী বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আগাম ধারণা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালে (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারিকে রমজান মাসের প্রথম দিন হিসেবে সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯তম দিনে, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, শনিবার রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে ধারণা করা হচ্ছে, শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হবে। সে হিসেবে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, একই প্রতিবেদনে ২০২৭ সালের সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখও উল্লেখ করা হয়েছে। হিসাব অনুযায়ী, ওই বছর রমজান মাস ২৯ দিনের হতে পারে এবং ৮ মার্চ, সোমবার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিজরি মাসের শুরু ও শেষ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বিজ্ঞানভিত্তিক এই তারিখগুলো কেবল সম্ভাব্য পূর্বাভাস। সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক সময় এক দিন পর রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App