×

রংপুর

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান লিয়াকত গ্রেপ্তার

Icon

মজিদ কাজল, গঙ্গাচড়া (রংপুর) থেকে

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান লিয়াকত গ্রেপ্তার

তাকে কোর্ট হাজতের প্রেরণ করা হয়েছে। ছবি : ভোরের কাগজ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ডিবি পুলিশের সহায়তায় লিয়াকত আলীকে তার বাড়ির পাশের মতলেব বাজার থেকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ। 

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামের আব্দুল্লাহ আল বাবু বাদী হয়ে গত ১৮ নভেম্বর একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভূক্ত ৭ নং আসামি রয়েছেন লিয়াকত আলী। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মতলেব বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোর্ট হাজতের প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাজা গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App