×

রংপুর

চা বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

চা বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করায় সময় বজ্রপাতে এক চা-শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে এ ঘটনা ঘটে।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতের নাম সারওয়ারদ্দী (২১)। তিনি ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন, মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় সদর হাসপাপঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করায় সময় বজ্রপাতে এক চা-শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা সংগ্রহ করতে বাগানে যান। কাজের একপর্যায়ে আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে এবং শুরু হয় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত। এ সময় আকস্মিক বজ্রপাতে সারওয়ারদ্দীসহ তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়। আহত দুজনকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সারওয়ারদ্দী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, বজ্রপাতের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App