×

রংপুর

গাইবান্ধায় বজ্রপাতে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

গাইবান্ধায় বজ্রপাতে ২ ভাইসহ ৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গাইবান্ধার পৃথক উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এবং ফুলছড়ি উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার মিজানুর রহমান এবং ফুলছড়ি উপজেলার কৃষক আলী আকবর রয়েছেন। এছাড়া ফুলছড়িতে আরও একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, দুপুরে বৃষ্টির সময় বাড়ির বারান্দায় খেলছিল ফুয়াদ ও রাফি। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

এদিকে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ফুলছড়ি উপজেলার বুলবুলির চরে বজ্রপাতে আলী আকবর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও একজন অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App