×

রংপুর

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৩ এএম

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একদল লোককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। তীব্র প্রতিরোধ এবং সতর্ক অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় বাহিনী।

শুক্রবার (১২ জুন) রাতের অন্ধকারে এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

সীমান্তবর্তী সূত্র ও বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের তথ্যমতে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯০৬-এর সাব-পিলার ৮এস-সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক গাড়ির আগমন ঘটে। ভারতের বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের আওতাধীন পাগলীমারী ক্যাম্পের সদস্যরা একটি গাড়িতে করে ১২ থেকে ১৫ জন নারী-পুরুষকে কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টা চালায়।

ভারতীয় বাহিনীর এ অনাকাঙ্ক্ষিত তৎপরতা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। অনুপ্রবেশ ঠেকাতে তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। একই সঙ্গে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা একত্রিত হয়ে পুশইন রুখতে সীমান্ত এলাকায় দ্রুত মাইকিং শুরু করেন।

কিছু সময়ের মধ্যেই সীমান্তে শত শত গ্রামবাসী জড়ো হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিদের ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) বসিয়ে রাখা হয়। একদিকে বিজিবির কঠোর অবস্থান এবং অন্যদিকে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয় এবং অনুপ্রবেশকারীদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির পক্ষ থেকে টহল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে। সীমান্ত সুরক্ষায় সব ধরনের নজরদারি দ্বিগুণ করা হয়েছে। সীমান্তবাসীকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ভোরের কাগজকে বলেন, বর্তমানে ওই এলাকার সীমান্ত পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের ঘটনায় যা বললেন তার বাবা

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের ঘটনায় যা বললেন তার বাবা

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

যে কারণে আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

যে কারণে আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য

প্রধানমন্ত্রী অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App