×

রংপুর

নীলফামারী

মিড-ডে মিলের পচা ডিম নিয়ে সরগরম সোস্যাল মিডিয়া

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

মিড-ডে মিলের পচা ডিম নিয়ে সরগরম সোস্যাল মিডিয়া

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' (স্কুল ফিডিং) কর্মসূচিতে ১৮১টি ডিমের মধ্যে ১টি ফাঁটা ও গন্ধযুক্ত ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ নিয়ে ব্যাপক হৈচৈ পড়েছে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।

জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা মিড-ডে মিলের খাবারের মান পরীক্ষা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা মিড-ডে মিলের ডিম চেক করতে গিয়ে ১টি পচা ডিম পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সঙ্গে সঙ্গে ওই ডিমটি পরিবর্তন করে সমস্যার সমাধানও করেন স্কুল মাদার। বিষয়টি নিয়ে ব্যপক চর্চা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। তবে, তখনও শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল বিতরণ করা হয়নি।

এদিকে, এ ঘটনায় ওই দিনেই নয়নখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা কর্তৃক জারীকৃত এক প্রত্যয়নে তিনি উল্লেখ করেন, ‘গত বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিদ্যালয় পরিদর্শনে এসে ষ্টোর রুমে ডিম চেক করে একটি ডিম পচা পেয়েছিলেন। 

প্রত্যয়নে তিনি আরও বলেন, “১৮১টি ডিমের মধ্যে একটিই ডিম ফাঁটা ও গন্ধ যুক্ত ছিল। স্কুল মাদার গন্ধ ওয়ালা ডিমটি শিক্ষার্থীদের না দিয়ে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিয়েছিলেন।” এর আগে কখনই এমন ঘটনা ঘটেনি বা অভিভাবক কোন অভিযোগও করেনি মর্মেও প্রত্যয়নে উল্লেখ করেন প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।“  

প্রসঙ্গত: সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে এ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App