×

রংপুর

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইউনিটটির পাম্পে হঠাৎ ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটি মেরামতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শনিবার (১৫ আগস্ট) ইউনিটটি পুনরায় চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। ইউনিটটি চালু করতে প্রায় একদিন সময় লাগতে পারে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর তা মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটি সচল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক খালেদা জিয়া : রিজভী

কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

চালু রয়েছে ৩ নম্বর ইউনিট

এদিকে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে সচল রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

অন্যদিকে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ নম্বর ইউনিটের ত্রুটি দ্রুত মেরামত করে উৎপাদনে ফেরানোই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

১ নম্বর ইউনিট চালু হলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও বাড়বে এবং জাতীয় গ্রিডে সরবরাহে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল, দুর্নীতি ও অপরাধ

আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল, দুর্নীতি ও অপরাধ

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

বন্ধুত্ব চাইলে সব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App