×

রংপুর

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে জলাতঙ্কের জীবাণূ সনাক্ত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে জলাতঙ্কের জীবাণূ সনাক্ত

ছবি: এআই নির্মিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা থেকে সংগ্রহ করা নমুনায় জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি মিলেছে। আজ শুক্রবার দুপুর ১ টায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান।

এর আগে লোকালয়ে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন মানুষ এবং দুটি গরুকে কামড়ে আহত করা সেই শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল কিনা, তা জানতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনাটি কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। পরে পরীক্ষার ফলাফলে শিয়ালটির শরীরে জলাতঙ্ক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

উ্ল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের চর তালুক বেলকা ও চর জিগাবাড়ী এলাকায় হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে শিয়ালটি। এরপর পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষ ও গবাদিপশুর ওপর একের পর এক আক্রমণ চালায়। এতে আহত হন নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন। আহত হয় দুটি গরুও। পরে শিয়ালটি মেরে ফেলেন স্থানীয়রা।

পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে আইইডিনিআর এর চিকিৎসকদের একটি টিম। 

সিভিল সার্জন আরো বলেন, শিয়ালের মাথার নমুনায় জলাতঙ্কের জীবাণু পাওয়ায় ওই এলাকার মানুষকে সচেতন করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিয়াল কুকুর বিড়াল এসব প্রাণী কামড় বা আচর দিলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ভেকসিন গ্রহণ করতে হবে। এসব প্রাণীর কাছ থেকেই সব সময় দূরে থাকতে হবে।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শেয়ালটি খুঁজে বের করি। পরে তার মাথা কেটে নিই এবং বাকি অংশ মাটিতে পুঁতে রাখি। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় লোকজন সঙ্গে ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম বলেন, শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। বুধবার ফলাফল আসে শিয়ালটি জলাতঙ্ক ভাইরাস বহন করছিল। তিনি আরও বলেন, শিয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিয়েছেন। এর পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে গরু দুটিকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App