কেমন কাটবে মঙ্গলবার, জেনে নিন রাশিফলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:০৩ এএম
ছবি : সংগৃহীত
প্রতিটি নতুন ভোর আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশা এবং নতুন সিদ্ধান্তের সুযোগ। প্রতিটি দিন যেন একটি একেবারে সাদা পৃষ্ঠা, যেখানে আমাদের চিন্তা, পরিশ্রম, সাহস ও কর্মই লিখে দেয় আগামী সময়ের গল্প। কখনও দিনটি সাফল্যের আনন্দ বয়ে আনে, কখনও আবার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। তবে প্রতিটি দিনই আমাদের জীবনের একেকটি নতুন অধ্যায়, যা শুরু হয় আশাবাদ আর প্রত্যাশা নিয়ে।
জীবনের প্রতিটি মুহূর্ত শুধু আমাদের পরিকল্পনা বা প্রচেষ্টার ওপরই নির্ভর করে না অনেকের বিশ্বাস, মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাবও মানুষের জীবন, মনোভাব, সিদ্ধান্ত ও ভাগ্যের ওপর সূক্ষ্ম প্রভাব ফেলে। সেই বিশ্বাস থেকেই হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে জ্যোতিষশাস্ত্র, যেখানে রাশিচক্রের অবস্থান বিশ্লেষণ করে দিনের সম্ভাব্য শুভ-অশুভ দিক, সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দৈনিক রাশিফল। এটি ভবিষ্যৎ নিশ্চিত করে না, বরং সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা দেয়। আজ কোন কাজে সাফল্যের সম্ভাবনা বেশি, কোথায় সতর্ক থাকা প্রয়োজন, অর্থ, কর্মজীবন, ব্যবসা, পারিবারিক সম্পর্ক, প্রেম, স্বাস্থ্য কিংবা ভ্রমণের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে এসব বিষয়ে রাশিফল আগাম ইঙ্গিত দিতে পারে।
অনেকেই দিনের শুরুতেই নিজের রাশিফল দেখে নেন, যাতে সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগানো এবং অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়িয়ে চলা সহজ হয়। কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, কেউ নতুন কাজ শুরু করার আগে, আবার কেউ শুধুই কৌতূহল থেকে রাশিফল পড়েন। তাই প্রতিদিনের রাশিফল অনেকের কাছেই দিনের পরিকল্পনা সাজানোর একটি আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬। চলুন দেখে নেওয়া যাক আজকের ১২ রাশির বিস্তারিত রাশিফল। জেনে নিন কোন রাশির জন্য অপেক্ষা করছে সুখবর, কার সামনে আসতে পারে নতুন সুযোগ, কার জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা এবং কোন রাশির জাতক-জাতিকারা আজ পেতে পারেন সাফল্যের নতুন দিগন্ত।
মেষ রাশি
আজ উপার্জন ঊর্ধ্বগামী হবে মেষ রাশির জাতকদের। জ্বর ও অন্য শারীরিক অসুস্থতায় ভোগান্তির যোগ রয়েছে। কর্মপ্রার্থীদের প্রচেষ্টায় সাফল্য আসবে। সকলের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা ব্যবসায় আপনাকে সুফল দেবে। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি সমস্যা আসতে পারে।
বৃষ রাশি
সঠিক জায়গায় লগ্নি করলে আজ সুফল পেতে পারেন। আর্থিক সমস্যার যথাযথ সমাধান করতে পারবেন। ঠান্ডা লেগে কষ্ট পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে বিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু না করাই ভালো। মায়ের চিকিৎসায় খরচ বাড়বে।
মিথুন রাশি
আজ কাউকে ঋণ দিলে ফেরত পেতে সমস্যা হবে। আত্মীয়দের সঙ্গে বিরোধ হতে পারে। আগের অসমাপ্ত কাজ আজ সম্পূর্ণ হবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ নিলে সফল হবেন। সরকারি চাকরির খবর পেতে পারেন। অপ্রিয় সত্য বলা থেকে আজ বিরত থাকুন।
কর্কট রাশি
মাইগ্রেন বা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ভালো বন্ধুর থেকে উপকার পাবেন। কর্মসূত্রে অন্যত্র যেতে হতে পারে। আন্তঃরাজ্য বা বৈদেশিক বাণিজ্য লাভজনক হবে। নতুন গাড়ি কেনার যোগ আছে। আয় বাড়বে, তবে সাংসারিক খরচে লাগাম দিতে হবে। চলাফেরায় সতর্ক থাকুন, না হলে আঘাত পেতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের পারিবারিক সম্পর্কে জটিলতা কাটতে পারে। পেশা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা উচিত। বয়স্ক ব্যক্তিরা হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে। নিকট আত্মীয়ের অসুখের খবর পেতে পারেন।
কন্যা রাশি
আজ ধর্মীয় কাজে কন্যা রাশির জাতকদের মন আকৃষ্ট হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। পড়াশোনায় সাফল্য আসবে। উপকারের প্রতিদান পাবেন না। যৌথ বা অংশীদারী ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ন্যায্য পাওনা পেতে দেরি হবে।
তুলা রাশি
আজ পেশা সংক্রান্ত অনিশ্চয়তা বাড়তে পারে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। নিজের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে সবকিছু বিবেচনা করুন। দম্পতিদের মধ্যে অশান্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের ভুলে সমস্যায় পড়তে পারেন। অবৈধ কাজ এড়িয়ে চলুন। ব্যবসায় আয় বাড়বে।
বৃশ্চিক রাশি
আজ ব্যবসায় বড়সড় সাফল্য আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। রক্তচাপ ও নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ জয় নিশ্চিত। স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সখ্যতা বজায় থাকবে। বাড়িতে অতিথি আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
আজ অহেতুক চিন্তা বাড়বে ধনু রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও বড় অসুখের সম্ভাবনা কম। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বাধার মুখে পড়তে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। চিকিৎসার কারণে খরচ বাড়বে। ব্যবসায় সাফল্য আসবে।
মকর রাশি
আজ কোনও প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। যে কোনও রকম আইনি সমস্যা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। দালাল বা মধ্যস্থতাভোগীরা আজ আর্থিক সুবিধা পেতে পারেন। দাম্পত্য অশান্তিতে উৎকণ্ঠায় থাকবেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
যৌথ বা অংশীদারী ব্যবসা আজ লাভজনক হবে। ফাটকা, শেয়ার মার্কেট, লটারি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে। প্রতিবেশী বা সহকর্মীর থেকে অসহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে বদলি হতে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে বিপদের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কৌশলে কার্যসিদ্ধি হবে। সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। প্রয়োজন না হলে আজ ভ্রমণ করবেন না। পারিপার্শ্বিক ঘটনায় ভুল বুঝে বিভ্রান্ত হতে পারেন। শত্রুর কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন কাজের প্রচেষ্টায় সাফল্য আসবে।
