×

ধর্ম

বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি অনুবাদ হবে হজের খুতবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

বাংলাসহ ৩৫ ভাষায় সরাসরি অনুবাদ হবে হজের খুতবা

ছবি : সংগৃহীত

হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আর আরাফার ময়দান থেকে প্রদত্ত হজের খুতবা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগঘন একটি আয়োজন। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলমান এই খুতবা গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করেন।

প্রযুক্তির উন্নতির ফলে হজের খুতবা এখন আর শুধু মক্কা বা আরাফার ময়দানেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ নিজ নিজ ভাষায় সরাসরি এই খুতবা শোনার সুযোগ পাচ্ছেন।

২০২৬ সালের হজকে সামনে রেখে এ উদ্যোগ আরো বিস্তৃত করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। এবার হজের মূল খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি বিশ্বব্যাপী লাইভ প্রচার করা হবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবার বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজের ঐতিহাসিক খুতবা মসজিদে নামিরাহ থেকে প্রদান করবেন মসজিদে নববীর ইমাম ও প্রবীণ আলেম শায়খ আলী হুজাইফি।

যেসব ভাষায় খুতবা অনুবাদ ও সম্প্রচার করা হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগরিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান।

এ উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের ভাষায় হজের খুতবা সরাসরি শুনতে ও বুঝতে পারবেন। এতে হজের শিক্ষা, দিকনির্দেশনা এবং ইসলামের সার্বজনীন বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের জন্য এটি হজের খুতবা সরাসরি উপলব্ধি ও অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ইসলামের বার্তা এখন আরও সহজে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুঠোফোনের যে বার্তায় ফাঁসলেন এসপি জাহাঙ্গীর আলম

মুঠোফোনের যে বার্তায় ফাঁসলেন এসপি জাহাঙ্গীর আলম

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App