×

ধর্ম

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ছবি : সংগৃহীত

নতুন বছর শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের রমজান কবে শুরু হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। সে হিসাবে রমজান শুরু হতে আর ১৫০ দিনেরও কম সময় বাকি। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে রমজানের নতুন চাঁদ দেখার ভিত্তিতে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে। এর মাধ্যমে রমজান শুরুর অপেক্ষা শেষ পাঁচ চন্দ্রমাসে এসে পৌঁছেছে। হিসাব অনুযায়ী, পবিত্র রমজান শুরু হতে এখন প্রায় ১৪৬ দিন বাকি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চতুর্থ দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস বলছে, ২০২৭ সালের রমজান শুরু হতে পারে সোমবার, ৮ ফেব্রুয়ারি। তবে এ তারিখ পরিবর্তিত হতে পারে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই তারিখে পরপর দুই বছর রমজান শুরু হয় না। ইসলামি বছর সাধারণত ৩৫৪ দিনের, যা গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম। ফলে প্রতিবছরই রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হয়।

এভাবে রমজানের সময় প্রতিবছর কিছুটা করে এগিয়ে যাওয়ায় প্রায় ৩৩ বছরের একটি চক্রে বছরের বিভিন্ন ঋতুতে রমজান পালনের সুযোগ পান বিশ্বের মুসলমানরা।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। এরপর পরদিন সকাল থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২০২৭ সালে ঈদুল ফিতর সম্ভাব্যভাবে বুধবার, ১০ মার্চ হতে পারে। তবে এ তারিখও চূড়ান্ত হবে চাঁদ দেখার পর।

উল্লেখ্য, রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম পবিত্র সময়। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে এ মাসে নামাজ, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু

হাম উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু

ভারতের কাছে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ

তথ্য উপদেষ্টা ভারতের কাছে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

চিফ প্রসিকিউটর দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App