×

ফলাফল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ছবি: সংগৃহীত

আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাস করেনি।

আরো পড়ুন: এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App