মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিপর্যয়, ২২৬ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন বোর্ডে ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ, শূন্য পাসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
আরো পড়ুন: এসএসসিতে কোন বোর্ডে কত পাস? জানুন এক নজরে
ফলাফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করেনি।
সব মিলিয়ে এ বছর ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
