×

ফলাফল

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

পাসের হার কমলেও সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। বিপরীতে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২২ জন বেড়েছে।

আরো পড়ুন: মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিপর্যয়, ২২৬ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়লেও সার্বিক পাসের হারে বড় ধরনের পতন হয়েছে। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিবরণী অনুযায়ী, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পাসের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য ছিল তুলনামূলক বেশি। এবার সিলেট বোর্ডে ৩২ হাজার ৬৮ জন ছাত্রী পাস করেছে। অন্যদিকে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১৯ হাজার ৮৮৯ জন।

টাইমলাইন: এসএসসি পরীক্ষা ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App