×

ফলাফল

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

ছবি : সংগৃহীত

বয়স যে পড়াশোনার পথে বাধা নয়, সেটিই যেন প্রমাণ করেছেন নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। ৫৪ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৩৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। দীর্ঘদিনের অপূর্ণ শিক্ষাজীবনের স্বপ্ন পূরণ করে এখন নতুন করে আলোচনায় এসেছেন আলী আকবর।

জীবনের বড় একটি সময় কেটেছে অভাব-অনটন ও পরিবারের দায়িত্ব সামলাতে। নিজের পড়াশোনা থামিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দিয়েছিলেন তিনি। সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর আবারও নিজের পুরোনো স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন।

আলী আকবর বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। স্থানীয়ভাবে তিনি আলী আজম নামে পরিচিত।

চাকরির সুবাদে রাজশিয়ায় অবস্থানকালে নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুলের কারিগরি শাখায় ভর্তি হন আলী আকবর। সেখান থেকেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারেই জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হয়ে তিনি এলাকায় সাড়া ফেলেছেন।

আলী আকবর জানান, অত্যন্ত দরিদ্র পরিবারে তাঁর জন্ম। কয়েক ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলায় পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে সংসারের দায়িত্ব নিতে হয় তাঁকে।

পরবর্তী সময়ে বিয়ে করেন তিনি। সংসারে আসে এক মেয়ে ও এক ছেলে। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নিজের শিক্ষাজীবনের কথা আর ভাবার সুযোগ হয়নি।

একপর্যায়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরি শুরু করেন আলী আকবর। স্বামী-স্ত্রীর উপার্জনের অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনা চালিয়ে যান। তাঁর বড় মেয়ে নার্সিং পেশায় যুক্ত হয়েছেন। ছোট ছেলে ইসমাইল হোসেন এমবিবিএস পাস করে বর্তমানে সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত।

আলী আকবর বলেন, সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের পড়াশোনার স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। মেয়েকে নার্স এবং ছেলেকে ডাক্তার বানানোর পর দুজনই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এরপর তাঁর মনে হয়, জীবনের বাকি সময়টুকু নিজের অপূর্ণ স্বপ্ন পূরণে কাজে লাগানো উচিত।

তিনি বলেন, নতুন করে পড়াশোনা শুরু করেন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারেই জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হওয়ায় তাঁর আনন্দের শেষ নেই।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে আলী আকবর বলেন, পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। ভালো ফলাফলের জন্য প্রয়োজন মনোবল, মনোযোগ ও পরিশ্রম। সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হলে ভালো ফলাফল করা সম্ভব নিজের সাফল্যকে তারই উদাহরণ হিসেবে দেখছেন তিনি।

আলী আকবরের ছেলে চিকিৎসক ইসমাইল হোসেন জানান, তাঁর বাবা প্রায়ই নিজের পড়াশোনার ইচ্ছার কথা বলতেন। তবে পারিবারিক অভাব এবং সন্তানদের প্রতিষ্ঠিত করার দায়িত্বে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি।

ইসমাইল বলেন, পরিবারের সবাই বাবার অপূর্ণ স্বপ্নের কথা জানতেন। তাই তাঁকে আবার স্কুলে ভর্তি হতে উৎসাহ দেওয়া হয়। এবার তিনি এসএসসি পাস করেছেন। সামনে বাবাকে উচ্চমাধ্যমিকে ভর্তি করানোর পরিকল্পনাও রয়েছে।

পেড়াবাড়িয়া মহল্লার সাবেক কমিশনার আবু হেনা মো. কামরুজ্জামান বলেন, ৫৪ বছর বয়সে আলী আকবরের এসএসসি পাসের ঘটনা এলাকাবাসীর জন্য গর্বের। এ বয়সে এসে পড়াশোনা শুরু করে পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া তাঁর অদম্য ইচ্ছাশক্তি, মনোবল ও অধ্যবসায়ের প্রমাণ।

তার মতে, আলী আকবরের এই সাফল্য শুধু নিজের স্বপ্ন পূরণের গল্প নয়, বরং তরুণ প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

‘পুলিশ হেফাজতে আমাকে ৭০-৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে’

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App