×

বৃত্তি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা জারি

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির HSP-MIS সফটওয়্যারে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হালনাগাদে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠনকে আগামী ৮ মার্চের মধ্যে নির্ধারিত তথ্য হালনাগাদের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে জানা যায়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির HSP-MIS সফটওয়্যারে বর্তমানে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও বাবা-মা ব্যতীত ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসাবে নির্বাচন করেছে এবং তাদের নামে ‘খোলা হিসাব নম্বর’-এ উপবৃত্তির অর্থ প্রাপ্তির লক্ষ্যে এ সফটওয়‍্যারে এন্ট্রি দিয়েছে এমন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অভিভাবক হিসেবে বাবা-মাকে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করে তথ্য হালনাগাদকরণ করা প্রয়োজন।

আরও জানা যায়, এর আগে যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের NID নম্বর HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি দেওয়া নেই শুধুমাত্র সেক্ষেত্রে বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও অভিভাবক হিসাবে ভাই ও বোন অথবা অন্যান্য নির্বাচন করে তাদের NID এবং জন্ম তারিখ হালনাগাদ করে পেমেন্ট তথ্যে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংকিং (স্কুল ব্যাংকিং) হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। শিক্ষার্থী ব্যতীত অন্য কোন ব্যক্তির নামীয় হিসাব নম্বর HSP-MIS সফটওয়‍্যারে এন্ট্রি করার কারণে সরকারের আর্থিক কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কিমভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অনতিবিলম্বে অবহিতকরণসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণিত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য ব্যক্তিকে অভিভাবক এবং হিসাবধারী হিসাবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ বা পরিবর্তন আগামী ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে সংশোধন বা হালনাগাদ করার জন্য অনুরোধ করা হরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App