×

সোশ্যাল মিডিয়া

সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাতের পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাতের পোস্ট

হাসনাত আব্দুল্লাহ

সম্প্রতি হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতির নানান অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আরাফাত রহমান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাইলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দেন। তথ্য-প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করবো। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন।’

তিনি আরো লিখেন, ‘বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App