×

সোশ্যাল মিডিয়া

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিবের পদ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বিদায় জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান মির্জা ফখরুল। একই সঙ্গে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

দলের মহাসচিবের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রয়েছেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App