×

সোশ্যাল মিডিয়া

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে ফিরছিল বলে জানা গেছে।

ফ্লাইট চলাকালে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওই দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। পরে তারা একে অপরের সঙ্গে মারামারি শুরু করেন। একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে আসেন। তারা দুই ব্যক্তিকে থামানোর পাশাপাশি আলাদা করার চেষ্টা করেন।

এ ঘটনায় বিমানে থাকা শিশু, বয়স্কসহ অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে ভিডিওতে দেখা যায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

ঘটনাটি কোন ফ্লাইটে এবং ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হকের মৃত্যু, দাফন সম্পন্ন

কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হকের মৃত্যু, দাফন সম্পন্ন

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App