×

দক্ষিণ আমেরিকা

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৩ এএম

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

ডায়ানা মন্ডিনো

কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে ভোট দেওয়ায় বরখাস্ত হলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো।

দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই তাকে বরখাস্ত করেছেন।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেওয়ার পর বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন।

রয়টার্স বলছে, ২০২৩ সালের শেষের দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা জাভিয়ের মিলেই একজন যুক্তরাষ্ট্রপন্থি নেতা এবং ক্ষমতায় আসার পর থেকে কিউবা ও ভেনিজুয়েলার কাছ থেকে আর্জেন্টিনাকে দূরে রাখার পদক্ষেপ নিচ্ছেন।

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়।

মূলত সাধারণ পরিষদের এই ভোটাভুটিতে যে ১৮৭টি দেশ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করার পর নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন সেটিও ঠিক করে ফেলেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।

প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জেরার্ডো ওয়ারথেইন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোর স্থলাভিষিক্ত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App