×

বিশেষ সংখ্যা

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

Icon

নুসরাত জাহান সূচনা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া বৈশাখ, নাকি ঐতিহ্যের নতুন রূপ?

বৈশাখের একাল-সেকালের এক সকাল-ভোরের প্রথম আলোয় যখন ঢাকার আকাশ ধীরে ধীরে লালচে রঙে রাঙিয়ে ওঠে, তখন রমনার বটমূল থেকে ভেসে আসে রবীন্দ্রসঙ্গীতের সুর। চারপাশে লাল-সাদা পোশাকে মানুষের ঢল, মুখে হাসি, হৃদয়ে নতুন বছরের স্বপ্ন। ঠিক সেই মুহূর্তেই, পাশেই দাঁড়িয়ে থাকা কেউ হয়তো নিজের স্মার্টফোন তুলে ধরছে এই রঙিন উৎসবটিকে একটি নিখুঁত ফ্রেমে বন্দী করতে। একদিকে ঐতিহ্যের সুর, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া। এই দুইয়ের মিলনেই আজকের লাল-সাদায় রাঙা পহেলা বৈশাখ।

ঐতিহ্যের বৈশাখ

শিকড়ের টানে ফেরা বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে। কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সন প্রবর্তনের মাধ্যমে এই ঐতিহ্য বহন করে আজও বৈশাখ আসে এক অনাড়ম্বর সৌন্দর্য নিয়ে। গ্রামের মেঠোপথে বসে মেলা, নাগরদোলার ঘূর্ণি, আর পান্তা-ইলিশের সরল আয়োজন, সবকিছুতেই মিশে থাকে বাঙালির শিকড়ের গন্ধ।

ঢাকার রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান বহু বছর ধরে বাঙালির সাংস্কৃতিক চেতনার প্রতীক হয়ে আছে। আর মঙ্গল শোভাযাত্রা, যা ২০১৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। আর এটাই বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এখানে বৈশাখ মানে শুধু উৎসব নয়, এটা এক ধরনের আত্মপরিচয় এবং নিজের শিকড়ে ফেরা।

সময়ের সঙ্গে বদলে যাওয়া রূপ

সময় বদলেছে, বদলেছে উদযাপনের ধরনও। এখন বৈশাখ মানেই শুধু পান্তা-ইলিশ নয়, বরং ক্যাফেতে ব্রাঞ্চ, থিম্যাটিক ফটোশুট, আর সোশ্যাল মিডিয়ায় 'শুভ নববর্ষ' পোস্টের বন্যা। নতুন প্রজন্মের কাছে বৈশাখ অনেকটাই একটি অভিজ্ঞতা। যেখানে পোশাক, সাজসজ্জা আর ডিজিটাল উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ফ্যাশন হাউজগুলো নতুন কালেকশন নিয়ে আসে, শহরের রেস্টুরেন্টগুলো বিশেষ মেনু সাজায়। এ সব মিলিয়ে বৈশাখ যেন একটি ইভেন্টে রূপ নেয়। কিন্তু এই পরিবর্তনের মধ্যেও কি হারিয়ে যাচ্ছে কিছু? নাকি এটি সময়ের স্বাভাবিক বিবর্তন?

ঐতিহ্য বনাম আধুনিকতা- দ্বন্দ্ব নাকি সহাবস্থান?

একদিকে আছে সরলতা, শিকড়, এবং সংস্কৃতির গভীরতা। অন্যদিকে আছে গ্ল্যামার, প্রযুক্তি, এবং নতুন প্রজন্মের অভিব্যক্তি। প্রশ্নটা তাই সহজ নয়! আমরা কি সত্যিই ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি? নাকি আধুনিকতার মাধ্যমেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরছি? হয়তো একজন তরুণীর তোলা একটি বৈশাখী সেলফি শুধু ছবি নয়। এটি তার সংস্কৃতির প্রতি ভালোবাসার এক নতুন প্রকাশ। হয়তো একটি ইনস্টাগ্রাম পোস্টই হয়ে উঠছে বৈশাখকে বিশ্ব দরবারে তুলে ধরার মাধ্যম।

আমার চোখে বৈশাখ

আমার কাছে বৈশাখ মানে শুধু লাল-সাদা পোশাক নয়, আবার শুধুই ফিল্টার দেওয়া ছবি নয়। এটি এমন এক অনুভূতি, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে চলে। আমি বিশ্বাস করি ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতাকে গ্রহণ করাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ সংস্কৃতি কখনো স্থির নয়, এটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তবুও তার মূল সত্তা অটুট থাকে।

শিকড়ের সঙ্গে ভবিষ্যতের বন্ধন-বৈশাখ আমাদের শেখায় নতুন করে শুরু করতে, পুরনোকে মনে রাখতে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে। তাই আজকের বৈশাখ হয়তো আগের মতো নেই, তবুও তার ভেতরে লুকিয়ে আছে সেই একই ভালোবাসা, একই আবেগ। প্রশ্নটা তাই কি বদলেছে নয় বরং কীভাবে আমরা আমাদের বৈশাখকে বাঁচিয়ে রাখছি সেটাই মূখ্য বিষয়। কারণ শেষ পর্যন্ত, বৈশাখ শুধু একটি দিন নয়। এটি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এবং আমাদেরই গল্প।

লেখক : সাংবাদিক

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App