×

খেলা

অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের সংগ্রহ ২৭২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৯ পিএম

অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের সংগ্রহ ২৭২
ঢাকা লিগের বুধবারের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। এদিন টসে জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক। দুই ওপেনার মেহেদী মারুফ ও মেহরাব হোসেন জুনিয়রের সুবাদে ভালো সূচনা পায় প্রাইম ব্যাংক। হাফ সেঞ্চুরি করেন দু’জনই। তবে ব্যক্তিগত ৫৪ রানে আজমির আহমেদের বলে মারুফ আউট হয়ে গেলে তাদের জুটি ৯৪ রানে থেমে যায়। অন্য ওপেনার মেহরাবও ৫২ রানে মাঠ ছাড়েন। এরপর আল আমিন (২৫) ও ইউসুফ পাঠানের (২১) ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় প্রাইম ব্যাংক। তবে দেলোয়ার হোসেনের ১৪ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংসটি প্রাইম ব্যাংকের স্কোরবোর্ডে রানের বন্যা এনে দেয়। এর আগে আরিফুল হক ৩৯ ও নাহিদুল ইসলাম ২১ রান করে রানের চাকা সচল রাখেন। অগ্রণী ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাইফুল ইসলাম ও রেজা আলি দার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App