×

খেলা

ফুটবল থেকে চিরতরে বিদায় ‍নিচ্ছেন আগুয়েরো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পিএম

ফুটবল থেকে চিরতরে বিদায় ‍নিচ্ছেন আগুয়েরো

বার্সেলোনার ফুটবল তারকা সের্হিও আগুয়েরো

বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র ছয় মাসের মাথায় ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সের্হিও আগুয়েরো। হৃদরোগ সমস্যার কারণে ফুটবল আর চালিয়ে যেতে পারবেন না তিনি। আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন আর্জেন্টিনার এ ফুটবল তারকা।

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ইনজুরির কারণে দেরিতে অভিষেক হয় তার। গত নভেম্বরে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন উঠেছিল, হয়তো তার ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই শেষ হলো তার বার্সেলোনা পর্ব। খবর স্কাই স্পোর্টসের।

এর আগে ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে খেলেছিলেন আগুয়েরো। সব মিলিয়ে গোল করেছেন ৩৮৬টি। আর জাতীয় দলে আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করেন এই ফরোয়ার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App