×

খেলা

ব্রেন্ডন টেলর সাড়ে ৩ বছর নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

ব্রেন্ডন টেলর সাড়ে ৩ বছর নিষিদ্ধ

জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর। ফাইল ছবি

ব্রেন্ডন টেলর যে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তা আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু ঠিক কত বছর নিষিদ্ধ হবেন, তা নিয়ে ছিল বিস্তর জল্পনা-কল্পনা। অবশেষে জিম্বাবুয়ের কিংবদন্তিতুল্য ক্রিকেটার ব্রেন্ডন টেলরকে আইসিসি সাড়ে ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি এ শাস্তি দিল। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে আইসিসি শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ আগামী সাড়ে তিন বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। এর আগে গত ২৪ জানুয়ারি নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ব্রেন্ডন টেলর একটি টুইট করেছেন। সেখানে ভারতীয় ব্যবসায়ী কর্তৃক ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া থেকে তা গোপন রাখা এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App