×

খেলা

তামিম-বিজয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০২:২৩ পিএম

তামিম-বিজয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে চিভাঙ্গার বলে আউট হন তামিম ইকবাল

জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার (৭ আগস্ট) দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ১২.৩ ওভারে দলীয় ৭৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। রবিবার দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে চিভাঙ্গার বলে আউট হন তামিম ইকবাল। তিনি চিভাঙ্গার শর্ট বলে পুল করতে চেয়েছিলেন। কিন্তু সময়ে গড়বড় হলে ব্যাটের কানায় বল লেগে যায়। আর ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন কাইটানোর হাতে তামিম। তিনি ১০ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৫তম হাফসেঞ্চুরি। এরপর অসাবধানতায় রানআউট হয়ে সাজঘরে ফিরেন বিজয়। তিনি ২৫ বলে ২০ রান করেন। এখন শান্ত ৬ ও মুশফিক ২ রানে অপরাজিত আছেন।

এদিকে দ্বিতীয় ম্যাচ দুদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এদিন হেরে গেলে চলতি বছর প্রথমবার ওয়ানডে সিরিজ হারের স্বাদ পাবে টাইগাররা। আর স্বাগতিকরা জিতলে ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে। তবে সিরিজ জয়ে মরিয়া রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে টাইগাররা। চলতি বছর টানা তিন সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে তামিম বাহিনী। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে দাপুটে সিরিজ নিশ্চিত করতে পারলেও এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই সমতায় ফেরার লক্ষ্যে ঘুড়ে দাড়িয়ে লড়াই করবে টাইগাররা। তামিম ইকবালের সামনে কঠিন চ্যালেঞ্জ, সিরিজ বাঁচানোর লড়াই। ওয়ানডেতে উড়তে থাকা বাংলাদেশ ঘুনাক্ষরেও ভাবেনি জিম্বাবুয়ে তাদের মাটিতে ধরাশয়ী করবে। দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজকে তাদের মাটিতে কুপোকাত করার পর কেউ এমন ভাবতে পারেনি। তাও যে দলটির বিপক্ষে ২০১৩ সাল থেকে টানা ১৯ ম্যাচে কোনো হার ছিল না টাইগারদের। সেই দলটিই যেন নাস্তানাবুদ করে ছাড়লো তামিম-তাসকিনদের।

এদিকে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ে সফরে টাইগারদের চোটে আক্রান্ত ক্রিকেটারদের মিছিল দীর্ঘই হচ্ছে। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, এই বিষয় এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। তারও আগে আঙুলের চোট নিয়ে দেশে ফিরেছেন নুরুল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App