×

খেলা

ব্রাজিলের নাচকে ‘বানর নাচের’ সঙ্গে তুলনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ এএম

ব্রাজিলের নাচকে ‘বানর নাচের’ সঙ্গে তুলনা

ছবি: সংগৃহীত

সুন্দর ফুটবল তো আছেই, গোলের পর ব্রাজিলিয়ানদের আমুদে উদযাপনও বেশ বিখ্যাত। তেমন উদযাপন করেই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এবার। স্প্যানিশ টিভি অনুষ্ঠানে তাকে বলা হয়েছে ‘বানর নাচানো’ বন্ধ করতে। এরপরই পেলে-নেইমারসহ ব্রাজিলিয়ান তারকারা রীতিমতো ফুঁসে উঠেছেন। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

এই বর্ণবাদী মন্তব্যটা এসেছে স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভোর কাছ থেকে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোয় এই কথা বলেছেন তিনি। ব্রাজিল তারকা ভিনিসিয়াসকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। যখন আপনি গোল করবেন, যদি আপনি সাম্বা নাচতে চান, তাহলে আপনাকে ব্রাজিলের সাম্বোদ্রোমোয় যেতে হবে। কিন্তু এখানে আপনাকে আপনার সহকর্মীদের শ্রদ্ধা করতেই হবে, বানর নাচানো বন্ধ করতে হবে।’ খবর ডেইলি মেইলের।

এর প্রতিবাদে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘ড্রিবল করো, নাচো আর তোমার মতো থাকো। নিজের মতো করে খুশি থাকো। এটা করতে থাকো। পরের গোলের পর আমরা এভাবে নাচবো।’ মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এর উত্তরে বলেছেন, ‘সবসময়!’

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেও এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ভাষ্য, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ। এটা একটা উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না আমরা। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবিলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’

সবকিছু ছাপিয়ে গেছে ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কথা। তার ভাষ্য, ‘এই অসভ্যগুলোকে এই জায়গা থেকেই গ্রেপ্তার করা উচিত ছিল। এই লোকটা টিভিতে এসে এই কথা বলছে, চিন্তা করুন, সে টিভির বাইরে থাকলে কেমন করে। এই লোকের যদি জেল না হয়, তাহলে বিষয়টা মেনে নেওয়া যাবেই না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App