×

খেলা

ক্লাব পরিচিতি : ম্যানচেস্টার সিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৯:৩৩ এএম

ক্লাব পরিচিতি : ম্যানচেস্টার সিটি

ফাইল ছবি

ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের একটি পেশাদার ফুটবল ক্লাব। তারা ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের কয়েকটি পুরনো ক্লাবের মধ্যে একটি। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৮৮০ সালে। আর তারা ১৮৯৯ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের ফুটবল লিগে খেলার সুযোগ পায়।

ম্যানচেস্টার সিটি সাফল্য পেতে থাকে ১৯৬০ এর দশক থেকে। তারা তাদের ইতিহাসে এখন পর্যন্ত ৬ বার প্রিমিয়ার লিগের শিরোপা, ৫ বার এফ এ কাপের শিরোপা, ৬ বার লিগ কাপের শিরোপা ও ১ বার উয়েফা কাপ উইনার্স কাপের শিরোপা জয় করেছে।

ম্যানসিটি প্রতিষ্ঠার পর থেকে ২০০০ সাল পর্যন্ত নানারকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। তারা ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ থেকে ২০০১-২০০২ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর থেকে এই ২০১৯-২০ মৌসুম পর্যন্ত টানা প্রিমিয়ার লিগে খেলেছে। ২০১৮ থেকে ২০২২ এই ৫ বছরে ৪ বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি।

২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি আবুধাবি ইউনাইটেড গ্রুপ ২১০ মিলিয়ন ইউরোতে ম্যানসিটির মালিকানা কিনে নেয়। আর এই প্রতিষ্ঠানের অধীনে চলে যাওয়ার পর ইংল্যান্ডের অন্যতম শক্তিশালী ও দামি ক্লাবে পরিণত হয় ম্যানসিটি। ম্যানসিটি তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামকে। ২০০৩ সাল থেকে এই স্টেডিয়ামটিকে ব্যবহার করে আসছে তারা।

এর আগে ম্যানচেস্টার সিটি ব্যবহার করত মেইন রোড নামক একটি স্টেডিয়ামকে। ১৯২৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এটিই ছিল ম্যানসিটির হোম গ্রাউন্ড। বর্তমানে ইতিহাদ স্টেডিয়ামে ৫৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। ২০০২ সালে কমনওয়েলথ গেমসের জন্য এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App