×

খেলা

প্যারিসে, বার্লিনে বিশ্বকাপ বর্জনের ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৮:৪২ পিএম

প্যারিসে, বার্লিনে বিশ্বকাপ বর্জনের ডাক

ছবি: সংগৃহীত

একবিংশ শতাব্দীর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য এবার ফ্রান্সের। চার বছর আগে রাশিয়ায় ট্রফি হাতে তোলা দিদিয়ের দেশমের দল কাতারেও খেলবে অন্যতম ফেবারিট হিসেবে।

তবে করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পেদের এবারের বিশ্বকাপ অভিযান অনেক ফরাসিই দেখতে পারবেন না। প্যারিস, মার্শেই, বোর্দোসহ ফ্রান্সের বেশির ভাগ শহরই কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে।

অন্যবারের মতো এবার শহরের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানো বা ‘ফ্যান জোন’ না করার ঘোষণা দিয়েছে শহরগুলোর কর্তৃপক্ষ। টিভি সম্প্রচার বন্ধ রেখে কাতার বিশ্বকাপ বর্জনের ডাক দিয়েছে জার্মানির ফুটবল পানশালাগুলোও।

এই বর্জনকে কাতারের অভিবাসী শ্রমিক ও এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট সবাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App