×

খেলা

অনুশীলনে নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম

অনুশীলনে নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

ইনজুরির তালিকা বাড়তে থাকায় ব্রাজিল শিবিরে ভর করেছিল শঙ্কা। তবে এবার স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের সেরা তারকা নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, এখন ভালো অনুভব করছি। আমি জানতাম যে ফিরতে পারব। এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে।

বিশ্বকাপের শেষ ষোলোয় বাংলাদেশ সময় সোমবার রাত একটায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা, তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে গ্রুপ পর্বে আর মাঠেই নামতে পারেননি তিনি। নেইমার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন, এমন একটা আলোচনাও ছিল ফুটবল মহলে। তবে নেইমারের অনুশীলনে ফেরা কিছুটা হলেও সেই শঙ্কা দূর করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

‘একটানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই ক্যানসারে মৃত্যুঝুঁকি বাড়তে পারে’

গবেষণা ‘একটানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই ক্যানসারে মৃত্যুঝুঁকি বাড়তে পারে’

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে

শামসুজ্জামান দুদু ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App