×

খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপজয় আগে থেকেই জানতেন ডি মারিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০২:১৩ এএম

বিশ্বকাপ ফাইনালের আগেও আনহেল ডি মারিয়া নিজের গোলে আর্জেন্টিনাকে জেতানোর বিষয়ে দৃঢ় বিশ্বাস ছিলো। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তার সহধর্মিনী হোর্হেলিনা কারদাসসো।

গ্রুপ পর্বে পাওয়া চোট নকআউট পর্বে খুব একটা খেলতে দেয়নি তাকে। ফাইনালের আগেও সন্দেহ ছিল, কোচ লিওনেল স্ক্যালোনি তার ওপর ভরসা রাখবেন কিনা। তবে আর্জেন্টিনা কোচ শেষমেশ ভরসা তার ওপরই রাখলেন, গোল করে তিনি তার প্রতিদানও দিয়েছেন। খবর সিবিএস স্পোর্টসের।

আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিততে যাচ্ছে, সেটা আগেই স্ত্রীকে বলে রেখেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এখনই লিখে দিচ্ছি ফাইনালে গোল করবই। মারকানা এবং ওয়েম্বলির মতো কিছু করতে চাই।’

তিনি তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজে লিখেন, ‘জানি না তোমাকে কী লিখব! তোমার কথা আমার শরীরে অন্য রকম অনুভূতি তৈরি করছে। তোমাকে কিছু বলতে হবে না। শুধু কাল মাঠে গিয়ে উপভোগ করবে। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতেই যাচ্ছি। আমরা যে ২৬ জন এখানে রয়েছি, সবাই একটা পরিবার।’

খানিকটা চমকে গিয়ে হোর্হেলিনা এরপর তাকে দুটো প্রশ্নবোধক চিহ্ন পাঠান। জবাবে ডি মারিয়া জানান, ‘আগামীকাল আমরা বিশ্বচ্যাম্পিয়ন হবোই। এটা আমি অনুভব করতে পারছি। মনে হচ্ছে ট্রফিটা আমাদের জন্যই রয়েছে। এটাই আমার ভালোবাসা।’

প্রসঙ্গত, সর্বশেষ দেড় বছরে দুটো ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন গোল। এরপর ২০২২ এর জুনে ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও গোল করেছিলেন তিনি। সেই দুই ফাইনালের আগে যেমন লাগছিল, ডি মারিয়া জানালেন, এই বিশ্বকাপ ফাইনালের আগেও এমনটাই অনুভূতি ছিল তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App