×

খেলা

লতাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিলেন সোহেলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

লতাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিলেন সোহেলী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দলের গুরুত্বপূর্ণ সদস্য ও অলরাউন্ডার লতা মণ্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। এ প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের এক সময়ের সতীর্থ সোহেলী আক্তার।

প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই টিম ম্যানেজমেন্টকে বিষয়টি জানিয়েছেন লতা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। গণমাধ্যমে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী বলেন, ‘সকালে যখন প্রস্তাবটা যায়, এরপরই সে (লতা) আমাদের ওখানকার কোচ এবং ম্যানেজারকে জানায়। ম্যানেজার এবং কোচ সঙ্গে সঙ্গে বোর্ডকে জানায়। বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়। এখন আইসিসি তাদের তদন্তের মধ্যে রেখেছে। এখন আমাদের করণীয় কিছু নেই।’

স্পট ফিক্সিংয়ের ঘটনায় বিসিবির কাছ থেকে আকসু সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানান শফিউল আলম চৌধুরী, ‘আকসু এ ঘটনাটা তদন্ত করবে। যেখানে সাহায্য সহযোগিতা করতে হবে আমরা তা করব’। এই ঘটনার পর নিজেদের কোনো দায় দেখছেন না ক্রিকেটের সংগঠক, আমরা তো সবসময় চেষ্টা করি তাদের (ক্রিকেটারদের) নিরাপত্তা, সুযোগ-সুবিধা যেন পায়। কোনোভাবে যেন কলুষিত না হয় নারী ক্রিকেট। এ ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক থাকি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App