×

খেলা

শেষ বলে উইকেট বিলিয়ে দিলেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ পিএম

শেষ বলে উইকেট বিলিয়ে দিলেন তামিম

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের ইনিংসের প্রথম ওভারেই আউট হোন নাজমুল হোসেন শান্ত। আর দিনের শেষ বলে আউট হন তামিম ইকবাল। মোট ১০ ওভার ব্যাটিং করতে হয় তামিমদের।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর টেস্টে আইরিশদের অলআউটের পর ২ উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ওপেনার শান্ত শূন্য আর তামিম আউট হয়েছেন ২১ করে। ১২ রানে অপরাজিত আছেন মুমিনুল।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। তবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মুরাই কামিন্স ফিরে যান। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন ক্যাস্পায়ার এবং টেক্টর। তবে ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর।

পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লিগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল। পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের কবলে পড়ে আইরিশরা।

এরপর ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু চা পানের বিরতি থেকে ফিরে আইরিশরা আর ৬৯ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App