×

খেলা

ইন্টার মিয়ামিতেই যাচ্ছেন মেসি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:০০ পিএম

সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। তার সঙ্গে মিয়ামির চুক্তিতে অ্যাডিডাস ও অ্যাপলের ভূমিকা থাকবে।

মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। তাই বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি হননি মেসি। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। এমনকি মিয়ামিতে মেসি একটি বাড়ির মালিক, যা তিনি ভাড়া দিয়ে রেখেছেন। খবর বিবিসির।

তবে আরো একটি মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। শৈশবের ক্লাব বার্সায় ফিরতে মরিয়া থাকলেও সন্তোষজনক কোনও প্রস্তাব পাননি তিনি। বার্সেলোনা ক্লাবটির আর্থিক জটিলতা রয়ে গেছে এখনো। বিষয়টি নিয়ে মেসিও নাকি বিরক্ত। তাই প্রথমবারের মত ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

বার্সেলোনার হয়ে ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন মেসি। এরপর ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। দুই বছরের চুক্তি শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App