×

খেলা

মেসি-রোনালদোকে নিয়ে মরিনহোর চিন্তাভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ০৩:৫২ পিএম

মেসি-রোনালদোকে নিয়ে মরিনহোর চিন্তাভাবনা
বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বয়সটাও একেবারে কম হয়নি দুজনের। রোনালদোর ৩৩ ও মেসির ৩০। এ বছরের রাশিয়া বিশ্বকাপটিই হয়তো ক্যারিয়ারে তাদের শেষ। এবার তাদের যে কোন একজনের শিরোপা জয় করা হবে কিনা তা পরের ব্যাপার। তবে 'স্পেশাল ওয়ান' কোচ হোসে মরিনহো বলেছেন এরা দুজন থাকতে তাদের নিজ নিজ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোনভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। সমান পাঁচবারের ব্যালন ডি'অর পুরস্কার জেতা মেসি-রোনালদোকে নিয়ে মরিনহোর চিন্তাধারা একই রকম। তার মতে মেসিকে ছাড়া দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, 'আমি বিশ্বাস করি লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার জাতীয় দল খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু তাকে সহ দলটি অন্যতম ফেভারিট।' বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদকেও। সেখানে তার শিষ্য ছিলেন রোনালদো। আর প্রতিপক্ষ হিসেবে মেসির ওপর বিশেষ নজর তো ছিলই। তাই দুজনের সক্ষমতা সম্পর্কেই ভাল ধারণা আছে এই ৫৫ বছর বয়সীর। পর্তুগালকে বিশ্বকাপে ফেভারিটদের কাতারে ধরা হয়না। তবে মরিনহোর মতে শুধু রোনালদোর উপস্থিতিই দলটিকে হিসাবের বাইরে রাখতে দেবে না, পর্তুগালের দলটি বেশ কৌতূহলোদ্দীপক। ক্রিস্তিয়ানোকে (রোনালদো) ছাড়া এটা অসম্ভব। কিন্তু ও থাকলে কোনকিছুই অসম্ভব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই দেশের জনগণের মধ্যের সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত’

‘দুই দেশের জনগণের মধ্যের সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত’

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে জমার নির্দেশ

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে জমার নির্দেশ

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App