×

খেলা

মিয়ামিতে যাওয়ার প্রাক্কালে অবসর নিয়ে মেসির বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম

মিয়ামিতে যাওয়ার প্রাক্কালে অবসর নিয়ে মেসির বার্তা

লিওনেল মেসি। ফাইল ছবি

বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখনো থামেনি সেই জল্পনা। প্রায় প্রতিটা দিনই তাকে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশের আগেও একই বার্তা পাওয়া গেল। মেসি সাফ জানিয়ে দিলেন, ‘অবসর নিয়ে এখনো ভাবনাচিন্তা করিনি।’

‘আমরা এখন দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নও। এই মুহূর্ত সব সময় আসে না। আমাদের এটা উপভোগ করতে হবে। পরের বছরের কোপা জেতার দিতে মনোযোগ দিতে হবে’ - লিওনেল মেসি

বুধবার (১২ জুলাই) আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলের তরফে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল মেসিকে। বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘আমি নিজেও জানি না কবে অবসর নেব। যখন সময় আসবে তখন আপনারা সবাই জানতে পারবেন। সব ট্রফি জেতার পর এবার আমি ফুটবলটাকে উপভোগ করতে চাই। যখন মনে হবে এ বার অবসর নেয়া দরকার, তখনই অবসর নিয়ে নেবো। আমার বয়স যা তাতে অনেকেই মনে করতে পারেন খুব শীঘ্রই অবসর নেবো। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও দিনটা জানি না।’ খবর ইউরো স্পোর্টের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App