×

খেলা

পাপনের বাসায় তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম

পাপনের বাসায় তামিম

বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় উপস্থিত হন অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেই সেখানে গেছেন তিনি।

এর আগে গুলশানে বিসিবি সভাপতির আইভি লেগেসি বাসভবনে যান বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

জানানো হয়েছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকের পর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অবসর থেকে ফিরলেও অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা মূলত এ বিষয়েই আলোচনা হতে পারে বলে অনুমিত হচ্ছে।

গত দুইদিন ধরে তার সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে তামিমের। শেষ অবধি আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। পিঠের চোটে ভোগা তামিমের খেলাই এখন অনিশ্চিত। এর আগে তার অবসর নিয়েও নানা নাটকীয়তা হয়েছিল।

লন্ডনে পিঠের চিকিৎসা করাতে যাওয়ার আগে সব বিষয়েই বিসিবির সঙ্গে খোলামেলা কথা বলবেন বলে জানিয়েছিলেন তামিম। এখন সেটিই হচ্ছে। কী আলাপ হলো এসব বিষয় জানাতে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App