×

খেলা

শাকিরার টানে অবসরে পিকে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৪:২৮ পিএম

শাকিরার টানে অবসরে পিকে!
দেখতে দেখতে জেরার্ড পিকে এবং শাকিরার সম্পর্কের আটটি বছর কেটে গেল। কিছু দিন আগে গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছিল শিগগিরই কলম্বিয়ান সঙ্গীত শিল্পীকে বিয়ে করছেন পিকে। গুঞ্জন এখনো কাটেনি। আর এর মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন স্প্যানিশ ডিফেন্ডার। শান্তিতে বিয়ের কাজটা সম্পন্ন করতে এবং সব সময় শাকিরার কাছাকাছি থাকার জন্যই ২০১০ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার অবসর গ্রহণ করেছেন বলে অনেকেই মন্তব্য করছেন। ২০০৪ সাল থেকে কাতালোনিয়া জাতীয় ফুটবল দলের হয়ে খেললেও স্পেনের জার্সি গায়ে জেরার্ড পিকের অভিষেক হয় ২০০৯ সালে। পরের বছর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্প্যানিশ স্কোয়াডে ছিলেন তিনি। ফলে স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার হওয়ার গৌরবও অর্জন করেন। শুধু বিশ্বকাপই নয়, সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বার্সা ডিফেন্ডারের আরেকটি অর্জন ছিল। বিশ্বের অন্যতম জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীত শিল্পী শাকিরাকে নিজের প্রেমের জালে ফেলতে সক্ষম হন তিনি। বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দিস টাইম ফর আফ্রিকা’-এর ভিডিও তৈরির সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। তখন থেকেই ভালো লাগে। এরপর তা ভালোবাসাতে পরিণত হয়। ২০১১ সালের জানুয়ারি মাস থেকেই একসঙ্গে রয়েছেন পিকে-শাকিরা। এরই মধ্যেই তাদের দুটি পুত্রসন্তান জন্ম হয়। বড় ছেলে মিলানের বয়স পাঁচ বছর এবং ছোট ছেলে শাসার বয়স তিন বছর। ২০১৭ সালে ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে শাকিরা তার এল ডোরাডো গানের অ্যালবাম উৎসর্গ করেন। আর অবিশ্বাস্য হলেও সত্য যে, পিকে এবং শাকিরার জন্ম তারিখ একই। তবে দুজন জন্মগ্রহণ করেছেন ভিন্ন ভিন্ন সালে। ১৯৮৭ সালের ২ জানুয়ারি স্প্যানিশ ডিফেন্ডার জন্মগ্রহণ করেন। আর তার দশ বছর আগে ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন কলম্বিয়ান গায়িকা। অর্থাৎ পিকের চেয়ে শাকিরা ১০ বছরের বড়। তবে সম্পর্কের মাঝে বয়স কোনো প্রভাব ফেলছে না বলে তারা জানিয়েছেন। আর শাকিরাকে পিকে এতটাই ভালোবাসেন যে, তাকে সময় দেয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর গ্রহণ করেছেন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App