×

খেলা

বিপিএলে ফের শৃঙ্খলা ভঙ্গ করলেন সাব্বির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ০১:৫২ পিএম

গত বিপিএলে শৃঙ্খলা ভঙ্গ করে শিরোনাম হয়েছিলেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান। অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনা গত আসরেও ছিল। এমনকি যোগ হয়েছিল গুরুতর পর্যায়ের কেলেঙ্কারিও! এবারের আসরেও একই কাণ্ডের পুনরাবৃত্তি করেছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান! আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণের দায়ে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্থিকভাবে এই জরিমানা প্রায় দেড় লাখ টাকা। একই সঙ্গে আচরণ বিধি ভাঙায় যুক্ত হয়েছে আরও তিন ডিমেরিট পয়েন্ট। ঘটনাটি ছিল গতকালকের। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছিলেন সিলেটের ক্রিকেটার সাব্বির। আর তখনই আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর ওপর ক্ষোভ উগড়ে দেন অকথ্য ভাষায়। জানা গেছে, ম্যাচের সময় মোহাম্মদ নবির বলে তাকে এলবিডাব্লিউতে আউট দেওয়ার সিদ্ধান্তেই নাখোশ ছিলেন সাব্বির। যার রেশ ছিল ম্যাচ শেষের পরেও। এই ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে ২-মাত্রার বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, ‘তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার আচরণ বিধিতে যুক্ত হয়েছে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট।’ গত আসরে গুরুতর পর্যায়ের শৃঙ্খলা ভাঙায় সাব্বিরকে জরিমানা করা হয়েছিল প্রায় ১২ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App