×

খেলা

২১৮ রানে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০২:০১ পিএম

২১৮ রানে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ
ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল মাহমুদউল্লাহর দল। ৪৪৩ রানের বড় লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে থেমেছে ২২৪ রানে। চোট পাওয়া টেন্ডাই চাতারা প্রথম ইনিংসের পর শেষ ইনিংসেও ব্যাটিংয়ে নামতে পারেননি। প্রথম ইনিংসে তাইজুল ইসলাম, আর দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণিতে জিতল বাংলাদেশ। ৪৪৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৪ রান করে জিম্বাবুয়ে। তেন্দাই চাতারা অ্যাবসেন্ট হার্ট ছিলেন। প্রথম সেশনে দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শন উইলিয়ামস ও সিকান্দার রাজাকে ফেরান মোস্তাফিজুর রহমান ও তাইজুল। তারপরই টেলরের সঙ্গে মুরের প্রতিরোধে লাঞ্চের বিরতিতে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনের শুরুতে তাদের ৬৬ রানের জুটি ভাঙেন মিরাজ। মুরকে ১৩ রানে ইমরুল কায়েসের ক্যাচ বানান তিনি। কিছুক্ষণ পর রেজিস চাকাভা মাত্র ২ রান করে রান আউট হন। মুমিনুল হকের থ্রো থেকে সহজেই তাকে রান আউট করেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এরপর যোগ দেন ডোনাল্ড তিরিপানো। মিরাজের বলে রানের খাতা না খুলেই লিটন দাসকে ক্যাচ দেন তিনি। আবারও এই বাংলাদেশি স্পিনারের ভেল্কিতে ব্রেন্ডন মাভুতা ধরা পড়েন তাইজুলের হাতে। মিরাজ তার পঞ্চম উইকেট তুলে নেন কাইল জার্ভিসকে ফিরিয়ে। ১৬৭ বলে ১০ চারে ১০৬ রানে অপরাজিত ছিলেন টেলর। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন মিরাজ। ম্যাচে তার উইকেট ৯৯ রানে ৭টি। আর তাইজুল ২০০ রান দিয়ে ম্যাচে পেলেন ৭ উইকেট।৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে। আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান। প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে। তারা লিড পায় ৪৪২ রানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App