×

খেলা

বার্সা-ভালভের্দে চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৩ পিএম

বার্সা-ভালভের্দে চুক্তি
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন দলটির বর্তমান কোচ আর্নেস্তো ভালভের্দে। নতুন চুক্তি অনুযায়ী ক্লাব ফুটবলের ২০১৯/২০ মৌসুমের শেষ পর্যন্ত লিওনেল মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমানে ৫৫ বছর বয়সী এই কোচ। পরবর্তীতে অবশ্য এই চুক্তির মেয়াদ আরো বাড়তে পারে। গতকাল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ বিলবাও ছেড়ে ২০১৭ সালের মে মাসে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভালভের্দে। দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই বার্সাকে স্প্যানিশ লা লিগা ও কোপা ডেল রের শিরোপা জেতান তিনি। চলতি মৌসুমেও ভালভের্দের অধীনে দারুণ খেলছে মেসির দল। লা লিগার শিরোপা ধরে রাখার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখন রয়েছে টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন বার্সার ব্যবধান ৬ পয়েন্ট। এ ছাড়া ইতোমধ্যে কোপা ডেল রের সেমিফাইনাল ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অংশগ্রহণও নিশ্চিত করেছে ভালভের্দের শিষ্যরা। সব মিলিয়ে বার্সা যে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ভালভের্দেকে প্রস্তাব দেবে তা এক প্রকার নিশ্চিতই ছিল। চুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ভালভের্দে জানান, বার্সেলোনা বিশে^র সেরা ক্লাবগুলোর একটি। এই ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা গর্বের ও সম্মানের। ক্লাবটির প্রতিটি খেলোয়াড়ই অসাধারণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা ও দুই বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মা ও দুই বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App