×

খেলা

চিন্তিত আইসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪০ পিএম

চিন্তিত আইসিসি
আর মাত্র ৯৭ দিন পর ইংল্যান্ড-ওয়েলসে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর বসছে। ক্রিকেটে পাক-ভারত লড়াই মানে বাড়তি দ্যোতনা। ১৬ জুন ম্যানচেস্টারে অনুষ্ঠেয় এই দুই দলের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে আইসিসি ও ২০১৯ বিশ্বকাপের আয়োজক কমিটি। কারণ সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ৪০ জন সৈন্য নিহত হওয়ার পর থেকেই বেশ গরম দুদেশের মধ্যকার সম্পর্ক। ফলে বিশ^কাপের আসরে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে চিন্তিত আইসিসি। তারা যে কোনো উপায়ে ম্যাচটি আয়োজন করতে চায়। ভারত-পাকিস্তানের ম্যাচ না থাকা মানে বিশ্বকাপের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। কিন্তু ভারত-পাকিস্তানের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে গেছে যে, ভারতের অনেকেই বিশ্বকাপে পাকিস্তানকে বয়কটের আহবান জানাচ্ছেন। অনেক সাবেক ক্রিকেট তারকা গ্রæপ পর্বের ওই ম্যাচ না খেলতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে আর মাঠের বাইরে ছড়িয়ে পড়ে উত্তাপ। ম্যাচ শুরুর বহু আগে থেকেই কথার লড়াইয়ে নামে দুই পক্ষ। যা ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যেও। মনে করা হচ্ছে এবার সেই উত্তাপ বহুগুণ বেড়ে যাবে সাম্প্রতিক ঘটনায়। এ ম্যাচ ঘিরে উন্মাদনা এতই যে, টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ৫ লাখ আবেদন জমা পড়ে। এমনকি ১৪ জুলাই ফাইনাল ম্যাচের টিকেটের জন্য আবেদন পড়েছে মাত্র আড়াই লাখ। তবে আইসিসির জন্য স্বস্তি এটাই যে, দুই দেশের ক্রিকেট বোর্ড এখনো সরাসরি মন্তব্য করা থেকে বিরত রয়েছে। কিন্তু বিসিসিআই ও পিসিবি জানিয়েছে, জুনের এত আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। অবশ্য আগামী সপ্তাহে দুবাইয়ে বোর্ড মিটিংয়ে দুই দেশের বোর্ডের কর্তাব্যক্তিরা মুখোমুখি হবেন। সেখান থেকেই হয়তো কোনো ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। দুই দেশের ম্যাচ নিয়ে এবারই প্রথম অনিশ্চয়তা দেখা দিয়েছে এমন নয়। তাই আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন কাশ্মির হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দুই বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ বানচালের কোনো ইঙ্গিত দেয়া হয়নি। তবে আমরা বিসিসিআই ও পিসিবিতে আমাদের সহযোগীদের মাধ্যমে পরিস্থিতির দিকে নজর রাখছি। এ ছাড়া ম্যাচটা আয়োজনে আইসিসি কতটা উন্মুখ সেটা বোঝা যায় বিশ্বকাপ আয়োজক কমিটির পরিচালক স্টিভ এলওর্দির কথায়। তিনি বলেছেন, এটা সম্ভবত বিশ্বের অন্যতম বড় আসর। এই ম্যাচকে ঘিরে বহু মানুষের আবেগ, অনুভূতি জড়িত। এই ম্যাচের টিকেটের জন্য ৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে, যা অবিশ্বাস্য। অথচ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার। এটা বড় ম্যাচ। ফলে বহু মানুষ হতাশ হবে ম্যাচ মাঠে না গড়ালে। এটা শুধু স্থানীয়ভাবে নয়, সারা দুনিয়ার দর্শকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি ফাইনালের জন্য এর অর্ধেক আবেদনও জমা পড়েনি। তারা এমনকি ফাইনালেও মুখোমুখি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App