×

খেলা

বিপিএলে আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১২:০৭ পিএম

এ বছর দারুণ জমজমাট বিপিএল। আর শেষ দিকে তা জমে উঠেছে আরো। খুলনা শেষ চার নিশ্চিত করেছে প্রথম দল হিসেবে। এবার অন্য দলগুলোর শেষ চারে ওঠার লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও দুটি ম্যাচ। দুপুর একটায় রাজশাহী কিংসের মোকাবেল করবে স্বাগতিক চিটাগং ভাইকিংস।রাজশাহী কিংসের কাছে হারলেই গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যাবে চিটাগংয়ের। সন্ধ্যা ৬টায় দিনের অপর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটা  জিততে পারলেই ঢাকা উঠে যাবে শেষ চারে। এবার বিপিএলে ৭টি দলের মধ্যে শীর্ষ চারটি অবস্থানে আছে খুলনা টাইটান্স (৯ ম্যাচে ১৩ পয়েন্ট), ঢাকা ডায়নামাইটস (৯ ম্যাচে ১১ পয়েন্ট), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৭ ম্যাচে ১০ পয়েন্ট) ও রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১০ পয়েন্ট)। শেষের তিনটি স্থানে আছে সিলেট সিক্সার্স (১০ ম্যাচে ৭ পয়েন্ট), রাজশাহী কিংস (৯ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চিটাগং ভাইকিংস (৯ ম্যাচে ৫ পয়েন্ট)। শেষ চারে ওঠার ক্ষেত্রে ইতোমধ্যেই ১৩ পয়েন্ট অর্জন করায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে খুলনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App