×

খেলা

ভারত-শ্রীলঙ্কা সিরিজে অবসরে যাবে ‘ধোনি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০১:০৯ পিএম

ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরই অবসরে চলে যাবে ‘ধোনি’। ১৩ ডিসেম্বর মোহালিতে লঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই মোহালি ওয়ানডে ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচের পরই ক্যারিয়ার শেষ হয়ে বিশেষ এক ‘ধোনি’র। তাহলে ২০১৯ বিশ্বকাপের আগেই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক? এমনটা এখনই ভাবার কারণ নেই কারণ এই ধোনি। রাঁচির রাজপুত্র নয়। এ হলো পুলিশ কুকুর। মোহালির পুলিশের অধীনে ১০ বছর ধরে কাজ করা সাদা ল্যাব্রাডর। ১৩ ডিসেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরই চাকরি থেকে অবসর নেবে মোহালি পুলিশের বিশ্বস্ত ‘ধোনি’। এই ম্যাচের পর ‘ধোনি’র সঙ্গে অসবর নেবে তার দুই সঙ্গীও। গত এক দশক ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে ‘ধোনি’। ড্রাগ মাফিয়াদের ধরা থেকে ক্রিকেট ম্যাচে নিরাপত্তা বিষয়ে বিচক্ষণতার সঙ্গে কাজ করে আসছে। মোহালিতে ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল এই ‘ধোনি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App