×

খেলা

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৮ পিএম

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এই অনন্য নজির গড়লেন তিনি। শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নেন মালিঙ্গা। চারটিই ছিল ভয়ঙ্কর ইয়র্কার। এদিন মালিঙ্গার শিকারে পরিণত হয়ে একে একে সাজঘরে ফেরেন কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলর। এর আগে ২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিকটি করেছিলেন মালিঙ্গা। টানা ৩ বলে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুটি হ্যাটট্রিকের মালিক এখন মালিঙ্গা। ওয়ানডেতেও সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক তিনি। ৫০ ওভারের ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক আছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App