×

খেলা

শচিনের ‘ডিজার্ট স্ট্রোম’ ইনিংসটি খেলতে চান কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০২ পিএম

শচিনের ‘ডিজার্ট স্ট্রোম’ ইনিংসটি খেলতে চান কোহলি

শচিন-কোহলি

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি দেশটির ফুটবল দলের অধিনায়ক সুনীল চেত্রির সঙ্গে ভিডিও চ্যাটের মাধ্যমে এক আলাপচারিতায় অংশ নেন। সেই আলাপচারিতায় বিরাট কোহলিকে সুনীল প্রশ্ন করেন আন্তজার্তিক ক্রিকেটে কোন ইনিংসটি তোমার ইচ্ছা হয় যদি তুমি খেলতে পারতে? এমন প্রশ্নের জবাবে কোহলি জানান তিনি শচিন টেন্ডুলকারের বিখ্যাত ডিজার্ট স্ট্রোম ইনিংসটি।

১৯৯৭-৯৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত হয় কোকাকোলা কাপ। আর সেই টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে ভারত। ওই ম্যাচটিতে ভারতের হয়ে ১৩১ বলে ১৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন শচিন। যদিও শচিন ঝড়ো ইনিংসের পরও ম্যাচটি হেরে যায় ভারত। মূলত ওই ম্যাচটি চলাকালীন সময় স্টেডিয়ামে হানা দেয় বালু ঝড়। যার ফলে ম্যাচটি প্রায় ২৫ মিনিটের মতো বন্ধ রাখতে হয়।

সে সময়কার ২৪ বছর বয়সী শচিন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ডেমিয়েন ফ্লেমিং ও মাইকেল কাসপ্রোভিচের মতো বোলারদের মোকাবেলা করে এমন দুর্দান্ত ইনিংস খেলে আবার নতুন করে নিজেকে চেনান। আর ঐদিন বালু ঝড় ও তার ব্যাটিং ঝড়ের কারণে তার সেই ইনিংসটি ডিসার্ট স্ট্রোম নামে পরিচিত লাভ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App