×

খেলা

বার্সার সঙ্গে কুতিনহোর চুক্তি চূড়ান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ০১:২৬ পিএম

বার্সার সঙ্গে কুতিনহোর চুক্তি চূড়ান্ত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিলিপে কুতিনহোর নতুন ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনা। বদলি প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। তাকে ছেড়ে দিতে লিভারপুল শেষ পর্যন্ত একশ ৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে রাজি হয়েছে। দুই পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা কেবল বাকি রয়েছে। একশ ৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড লিভারপুল দাবি করেছিল তাকে ছেড়ে দিতে। তার মধ্যে একশ ২২ মিলিয়ন পাউন্ড ছিল নগদ। বার্সেলোনা তাতেই রাজি হয়েছে। কিছুদিন আগে থেকেই অবশ্য কুতিনহোর ব্যাপারে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জন যে সত্য ছিল তা আর বলা অবকাশ নেই। অন্যদিকে কয়েকদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চোটের অজুহাতে কুতিনহোকে দলের বাইরে রেখেছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। বাদ পড়েছিলেন এফএ কাপের ম্যাচেও। ইন্টার মিলান থেকে মাত্র আট দশমিক পাঁচ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ২০১৩ সালে লিভারপুলে যোগ দেন কুতিনহো। বাকিটা ইতিহাস। দলের জন্য সবসময় লড়েছেন তিনি। দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে গিয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App