×

খেলা

অনূর্ধ্ব–১৯ ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার (২৮ জানুয়ারি) শ্রীলঙ্কাকে স্বাগতিকরা মাত্র ১ রানে হারিয়েছে। কক্সবাজারে শুরুতে টস জিতে রাবেয়া খানের ৪০ বলে ৫০ রানে ৬ উইকেটে ১১৪ রান করে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করতে পারে ১১৩ রান।

অথচ শেষ ওভারে লঙ্কানরা যে অবস্থায় ছিল তাতে নিশ্চিত পরাজয়ের মুখে ছিল বাংলাদেশই। শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৯ রান। হাতে ৭ উইকেট। ইনিংসে আগে বল না করা জান্নাতুল প্রথম বল করতে আসেন শেষ ওভার। লেগ স্পিনার জান্নাতুল শুরুটা যেভাবে করেছিলেন তাতে শ্রীলঙ্কার জয়টা আরও সম্ভাব্য হয়ে উঠে। প্রথমে এসেই দেন নো বল। সেখান থেকে ২ রান পায় শ্রীলঙ্কা। 

পরের বলেও আসে ২। তার পর ৫ বলে দরকার পড়ে ৪ রান। ঠিক এই সময়ে কিপ্টে হয়ে উঠেন জান্নাতুল। ৫ বলে ২ রান দিয়েছেন। নিজে একটি উইকেট নেওয়ার পাশাপাশি শেষ বলে রানআউটও করেছেন একটি। তাতে ১ রানের অবিশ্বাস্য জয়ের আনন্দে মাতে স্বাগতিক দল। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম তিন ম্যাচের সবগুলোই জয় পেয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App