×

খেলা

নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১০:৩৭ এএম

নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি

ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ দিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বিসিবি।

নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। সবকিছু ঠিক থাকলে এই অজি আগামি ১৫ এপ্রিল দলের সাথে যোগ দেবেন। আজ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।

আরো পড়ুন: রোজার জন্য পিএসএলের সময় পরিবর্তন

এছাড়া গত মাসে জাতীয় দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রু অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের দুজনের সঙ্গেও আগামী ২ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App